গাজীপুর: গাজীপুরের মুন্সিপাড়া থেকে ২০ বোতল ফেনসিডিলসহ সেলিনা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সেলিনা আক্তারের স্বামী মৃত দুলাল মিয়া। গাজীপুরের মুন্সিপাড়া এলাকায় তার বাড়ি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ মুন্সিপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে ওই নারীকে সন্দেহ করে। এরপর দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল আটক করে।
পুলিশ জানায়, সেলিনা আক্তারের পায়ে সেলোয়ারের নীচ থেকে ওই ফেনসিডিল বাঁধা ছিল। তবে মামলায় ১৩ বোতল ফেনসিডিল জব্দ দেখানো হয়েছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ মঈন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময় : ২১৪০ ঘন্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর