৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৫৬ এএম BDST banglanew24
24 Jan 2013   03:59:48 PM   Thursday BdST
E-mail this

ভালোবাসা দিবসে ‘অন্যরকম ভালোবাসা’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভালোবাসা দিবসে ‘অন্যরকম ভালোবাসা’

অন্যরকম ভালোবাসা। এ আবার কেমন ভালোবাসা! কেমন গল্প! আসলেই অন্যরকম ভালোবাসা নাকি?  শুরু থেকেই এমন কৌতুহল জন্ম দেয়া বহুল আলোচিত ‘অন্যরকম ভালোবাসা’  ছবিটি এখন মুক্তির দ্বারপ্রান্তে।

মুক্তির সকল প্রক্রিয়া শেষ করে অপেক্ষমান দর্শকের সামনে ছবিটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
যুগল পরিচালক শাহিন-সুমন পরিচালিত এ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এ ছবিটির প্রধান দুই পাত্র পাত্রী বাপ্পী চৌধুরী এবং মাহিয়া মাহি। সেসঙ্গে যোগ হয়েছেন আরেক নতুন মুখ সারাহ জেরিন।

পরিচালক শাহিন-সুমন বলেন, ‘ছবি মুক্তির আগে আমরা আসলে নিজেদের কাজ নিয়ে তেমন কিছুই বলি না। এ ক্ষেত্রে শুধু এটুকুই বলবো। ছবিটি যেই দেখবে তার কাছেই মনে হবে সত্যিই এ এক অন্যরকম ভালোবাসা।’

জাজ মাল্টিমিডিয়ার সি ই ও মনোয়ার এহতেশাম শীষ বলেন,  ‘চলচ্চিত্রে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। কিন্তু এতো বড়ো চলচ্চিত্র শিল্পকে এতো অল্প সময়ে পরিবর্তন সম্ভব নয়। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।  সেই ধারাবাহিকতায় প্রথম ছবির চেয়ে আরো অনেক সচেতন ভাবে কাজ করা হয়েছে এই ছবিতে। অনেক নতুন নতুন সংযোজন হয়েছে। আমার বিশ্বাস অন্যরকম ভালোবাসা দর্শকদের ভালো লাগবে।’

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীর এ ছবিটির ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সঙ্গীত পরিচালনা করেছেন যৌথভাবে শফিক তুহিন, ইমন সাহা, ফুয়াদ আল মুক্তাদির, শওকত আলী ইমন, আহমেদ ইমতিয়াজ বুলবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হুসেন চৌধুরী। ছবিটির অডিও পার্টনার লেজার ভিশন এবং রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও টুডে।

ছবিটির আরো কয়েকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, নূতন, অমিত হাসান, কাবিলা, ডন এবং বিপাশা।

বাংলাদেশ সময় : ১৫৫২  ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান