৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:২৮ এএম BDST banglanew24
20 Dec 2012   12:37:54 PM   Thursday BdST
E-mail this

সর্বোচ্চ দামে সাকিবকে কিনেছে গ্ল্যাডিয়েটর্স


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সর্বোচ্চ দামে সাকিবকে কিনেছে গ্ল্যাডিয়েটর্স

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমের নিলামে সর্বোচ্চ দামে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে বিক্রি হয়েছেন সাকিব আল হাসান। গোল্ডেন ক্যাটাগরিতে দেশি ও বিদেশির মধ্যে শীর্ষে সাকিব, তার দাম সর্বোচ্চ ৩ লাখ ৬৫ হাজার ডলার। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম ইমরান নাজিরের। পাকিস্তানি এ ব্যাটসম্যানকে ২ লাখ ৮০ হাজার ডলারে কিনেছে চিটাগং কিংস। ‘এ’ ক্যাটাগরিতে দেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২ লাখ ৮ হাজার ডলারে নাসির হোসেনকে পেয়েছে রংপুর রাইডার্স।

দেশি খেলোয়াড়দের মধ্যে গোল্ডেন ক্যাটাগরিতে দ্বিতীয় সর্বোচ্চ দাম অধিনায়ক মুশফিকুর রহিমের। সিলেট রয়্যালস তাকে কিনেছে ২ লাখ ৫ হাজার ডলারে। এছাড়া সহ অধিনায়ক মাহমুদুল্লাহ ১ লাখ ২৫ হাজার ডলারে চিটাগং, আর তামিম ইকবালকে কিনেছে দুরন্ত রাজশাহী, তার দাম ১ লাখ ৬৫ হাজার ডলার। তামিমকে পেতে টাইব্রেকারেও সমান দাম হাঁকায় রাজশাহী ও ঢাকা। কিন্তু কয়েন টসে জিতে যায় রাজশাহী।

গোল্ডেন ক্যাটাগরিতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইমরান নাজিরের পর সর্বোচ্চ ২ লাখ ৭৫ হাজার ডলারে পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে কিনেছে ঢাকা। পাকিস্তানের সাঈদ ‍আজমল ১ লাখ ১৫ হাজার ডলারে বরিশাল বার্নার্সে, শোয়েব মালিক ৮৫ হাজার ডলারে খুলনা রয়্যাল বেঙ্গলসে গেছেন। তৃতীয় সর্বোচ্চ দাম সাবেক পাকিস্তানি পেসার আজহার মেহমুদের, ২ লাখ ৬০ হাজার ডলারে তাকে পেয়েছে বরিশাল বার্নার্স।

একই ক্যাটাগরিতে ইংল্যান্ডের লিউক রাইটকে ৭৫ হাজার ডলারে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। একই দামে ওয়াইজ শাহ, তিলকরত্নে দিলশানকে নিয়েছে তারা। ব্রাড হজকে ১ লাখ ২৫ হাজার ডলারে পেয়েছে বরিশাল বার্নার্স। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে ১ লাখ ১৫ হাজার ডলার দামে কিনেছে ঢাকা।

ক্যারিবীয় তারকাদের মধ্যে গোল্ডেন ক্যাটাগরিতে সর্বোচ্চ দেড় লাখ ডলার দাম ডোয়াইন ব্রাভোর, তিনি চিটাগং কিংসে। আন্দ্রে রাসেলকে ১ লাখ ১৫ হাজার ডলারে কিনেছে সিলেট রয়্যালস, একই দামে মারলন স্যামুয়েলসেকে কিনেছে দুরন্ত রাজশাহী। ৭৫ হাজার ডলারে ফিদেল এডওয়ার্ডসকে রংপুর রাইডার্স, সুনিল নারিনকে বরিশাল বার্নার্স, টিনো বেস্টকে পেয়েছে সিলেট রয়্যালস।

‘এ’ ক্যাটাগরিতে দেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে নাসির হোসেনের। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ডলারে সিলেট কিনেছে সোহাগ গাজীকে। এছাড়া ঢাক‍া গ্ল্যাডিয়েটর্সের কাছে ১ লাখ ৪১ হাজার ডলারে মাশরাফি বিন মুর্তজা, ১ লাখ ২১ হাজার ডলারে এনামুল হক ও মোহাম্মদ আশরাফুল ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছেন। ১ লাখ ৩৭ হাজার ডলারে জিয়াউর রহমান দুরন্ত রাজশাহীতে বিক্রি হয়েছেন। রংপুর রাইডার্স ৯২ হাজার ৭৭৭ ডলারে পেয়েছে আব্দুর রাজ্জাককে।

আগামী ১৭ জানুয়ারি বিপিএল’র উদ্বোধন। পরের দিনই ম্যাচ শুরু হবে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও খুলনার ভেন্যুতে ম্যাচগুলো আয়োজন করা হবে। দ্বিতীয় মৌসুমে আগের ছয়টি দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, খুলন‍া রয়্যাল বেঙ্গলস, বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের সঙ্গে নতুন যোগ হয়েছে রংপুর রাইডার্স।   

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১২
এফএইচএম/এএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান