৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:৩৯ পিএম BDST banglanew24
21 Dec 2012   02:23:21 PM   Friday BdST
E-mail this

বিকাশের মুক্তি

`দেশে সংঘাত পরিস্থিতি সৃষ্টি করতে চায় সরকার’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ত্রাসী বিকাশের মুক্তি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক অস্থিরতা পুঁজি করে সন্ত্রাসীদের কারাগার থেকে বের করে সংঘাত পরিস্থিতি সৃষ্টি করতে চায় সরকার।

“এ পরিস্থিতি কাজে লাগিয়ে সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়” বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে ‘বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা পেশাজীবী পরিষদ’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

মোশাররফ বলেন, “নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন খালেদা জিয়া বা বিএনপির আন্দোলন নয়, এটি এখন জনগণের আন্দোলন।”

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে সরকার দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।”

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা পেশাজীবী পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার মো. হানিফের সভাপতিত্বে জাসাস নেতা বাবুল আহমেদ ও নার্সেস অ্যাসোসিয়েশন সভাপতি জাহানারা আক্তারসহ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১,২০১২
এসকেএস/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান