১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:২২ পিএম BDST banglanew24
06 Jul 2012   01:32:56 PM   Friday BdST
E-mail this

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন ও সূচক উভয়ই কমেছে


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন ও সূচক উভয়ই কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ও লেনদেন দু’টিই কমেছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচকও কমেছে ২৮২ পয়েন্ট এবং লেনদেন কমেছে ৩৫ দশমিক ৭৯ শতাংশ।

গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৫৭২ পয়েন্ট। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সাধারণ সূচক ছিল ৪ হাজার ৫৭২ পয়েন্ট। সপ্তাহ  শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ২৯০ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে সূচক কমেছে ২৮২ পয়েন্ট।

অন্যদিকে, গত সপ্তাহের মোট ৪ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেন কমেছে। সপ্তাহের প্রথম দিন ব্যাংক হলিডে থাকার কারণে লেনদেন বন্ধ ছিল। এছাড়া কমেছে ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ৩৫ দশমিক ৭৯ শতাংশ। মোট লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ৩৮৩ টাকা। এর আগের সপ্তাহে লেদেন হয়েছিল এক হাজার ৫৬ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা। সুতরাং গত সপ্তাহে ডিএসইর লেনদেন কমেছে ৩৫ দশমিক ৭৯ শতাংশ।

গত সপ্তাহের ৪ কার্যদিবসে ২৮৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে মাত্র ১০টি, কমেছে ২৬০টির, অপরিবর্তিত ছিল ৪টি এবং কোনো লেনদেন হয়নি ১০টি প্রতিষ্ঠানের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ২৮২টির মধ্যে দাম বেড়েছিল ২৫৬টি, কমেছিল ১৬টির, অপরিবর্তিত ছিল ৭টি এবং কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের দাম প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে, মোট ৪ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ১৬৯ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৩৪৬ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ২১১ কোটি ২৭ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ১৯ দশমিক ৭৩ শতাংশ।
 
এছাড়া গত সপ্তাহে শেয়ারের ভলিয়ম লেনদেনের ভিত্তিতেও ডিএসইতে লেনদেন কমেছে। ভলিয়ম  লেনদেনের ভিত্তিতে লেনদেন কমেছে ৩৩ দশমিক ২৪ শতাংশ। গত সপ্তাহে মোট ১৫ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৬৯৫ ভলিয়ম শেয়ার লেনদেন হয়েছে। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২২  কোটি ৯৭ লাখ ১২ হাজার ১৪০ ভলিয়ম। সুতরাং গত সপ্তাহে লেনদেনের দৈনিক গড় দাঁড়ায় ৩ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার ৬৭৪ ভলিয়ম।

সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে শীর্ষ ৭ কোম্পানি হলো- স্টাইল ক্রাফটস ১০ দশমিক ২৬ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংক ৫ দশমিক ১০ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৩ দশমিক ৪৫ শতাংশ, জিবিবি পাওয়ার ১ দশমিক ৫৫ শতাংশ, আইবিবিএল বন্ড ১ দশমিক ৪৭ শতাংশ, ম্যারিকো বাংলাদেশ লি. ০ দশমিক ৯১ শতাংশ এবং বিএটিবিসি ০ দশমিক ১২ শতাংশ।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩০ দশমিক ৯৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৬ দশমিক ৪৬ শতাংশ, ফিনিক্স ফিন্যান্স ১৪ দশমিক ০২ শতাংশ, বিডি ফিন্যান্স ১৩ দশমিক ২৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স ১২ দশমিক ৫০ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্স ১১ দশমিক ৬০ শতাংশ, আরএন স্পিনিং ১১ দশমিক ৫২ শতাংশ, জুট স্পিনিং ১১ দশমিক ২৪ শতাংশ, ইমাম বাটন ১১ দশমিক ১১ এবং রহিমা ফুড ১১ তাংশ।

বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান