১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:১৪ পিএম BDST banglanew24
13 Jun 2012   01:39:53 PM   Wednesday BdST
E-mail this

চিকিৎসার জন্য শুক্রবার সৌদি আরব যাচ্ছেন খালেদা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চিকিৎসার জন্য শুক্রবার সৌদি আরব যাচ্ছেন খালেদা

ঢাকা: চিকিৎসার জন্য সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল্যাইটে শুক্রবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান ও একান্ত সচিব সালেহ আহমেদ বুধবার দুপুরে বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

এরই মধ্যে খালেদা জিয়ার দেশত্যাগের বিষয়টি স্পিকারকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও চিকিৎসার জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিলো খালেদা জিয়ার। কিন্তু একের পর এক সরকারবিরোধী আন্দোলনের কারণে তিনি সৌদি আরব না গিয়ে ব্যাংকক থেকে চিকিৎসা নিয়ে আসেন।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সৌদি বাদশাহর পক্ষ থেকে তাকে দেশটিতে রাজকীয় মেহমান হওয়ার আমন্ত্রণ জানান। সে আমন্ত্রণ গ্রহণ করেন খালেদা।

চিকিৎসা শেষে সপ্তাহখানেকের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এমএম/ জেডএম

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান