৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:২১ পিএম BDST banglanew24
20 Jun 2012   10:48:19 AM   Wednesday BdST
E-mail this

চট্টগ্রামে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত: অবরোধ, অগ্নিসংযোগ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত: অবরোধ, অগ্নিসংযোগ
ছবিঃ উজ্জল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বন্দরনগরীর প্রধান বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে সিটি বাসের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টায় ডবলমুরিং থানাধীন শেখ মুজিব সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এরপর বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশের গাড়িসহ ৭ থেকে ৮টি গাড়ি ভাঙচুর ও ২টি বাসে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। তারা প্রধান সড়ক সংলগ্ন হোটেল অ্যামব্রোশিয়া, জীবন বীমা ভবনসহ কয়েকটি ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। বেপরোয়া শ্রমিকরা জীবন বীমা কার্যালয়ে গিয়েও ভাঙচুর চালায়। এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।

বর্তমানে টাইগারপাস থেকে বন্দর মোড় পর্যন্ত এলাকায় আটকে পড়া যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রধান সড়কসহ আশপাশের অলিগলিতেও সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল তৌফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগ্রাবাদে সিটি  বাসের ধাক্কায় গুরুতর আহত পিন্টু দাশকে (৩৫) সকাল পৌনে ৮টায় জরুরি বিভাগে আনা হয়। এরপর ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

উপহার ভবনের পঞ্চম তলার দেশ মেকার গার্মেন্টসের সুপারভাইজার পিন্টু দাশ নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিন দাশপাড়ার উপেন্দ্র কুমার দাশের পুত্র। হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে তিনি একটি সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

বর্তমানে পিন্টু দাশের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তৌফিকুল ইসলাম।

ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম সকাল সোয়া ১০টায় বাংলানিউজকে বলেন, ‘দু’ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলছে। আমরা পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছি। তবে পুলিশ অ্যাকশনে যায়নি। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বন্দর থানার উপ-পরিদর্শক শাহজাহান বাংলানিউজকে বলেন, ‘ঘটনাটি ডবলমুরিং থানা এলাকায় ঘটলেও আমাদের এলাকায় অনেক পোশাক কারখানা রয়েছে। তাই আমরাও সর্তক রয়েছি। ইতিমধ্যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জুন ২০, ২০১২
এআরএম/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর, আহ্সান কবীর, আউটপুট এডিটর,রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান