কমাশ্রী ভুবন আয়োজিত তরুণ এবং ক্ষুদে লেখককে কমাশ্রী পদক ও সনদ পত্র বিতরণ এবং সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আজ ১১ জুন সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি কবি নির্মলেন্দু গুণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ মাসুম রেজা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন হেদায়েত সরকার।
আলোচনা শেষে দেওয়া হয় সেরা তরুণ ও সেরা ক্ষুদে লেখক পুরস্কার।
সেরা তরুণ লেখক সম্মাননা পেয়েছেন রুবাইয়াৎ আহমেদ। সেরা ক্ষুদে লেখক সম্মাননা পেয়েছেন নুসরাত বিনতে ইসলাম স্বচ্ছ ।
সবশেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময় ২১১০, জুন ১১, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক