৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৪৩ এএম BDST banglanew24
10 Jul 2012   03:39:11 PM   Tuesday BdST
E-mail this

গ্রামীণফোনের লেনদেন কমেছে প্রায় দেড় কোটি টাকা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্রামীণফোনের লেনদেন কমেছে প্রায় দেড় কোটি টাকা

ঢাকা: একদিনের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ফোনের লেনদেন কমেছে প্রায় দেড় কোটি টাকা। গত কার্যদিবস সোমবার এ কোম্পানির মোট লেনদেন হয় ১২ কোটি ৪৬ কোটি টাকার শেয়ার। মঙ্গলবার হয় ১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

লেনদেন কমলেও এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোনের শেয়ার। এ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ২০০ টাকার শেয়ার।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন গ্রামীণফোনের শেয়ার সর্বোচ্চ ১৯৭ টাকায় এবং সর্বনিম্ন ১৯২ দশমিক ৩ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ১৯৭ দশমিক ৯ টাকায় লেনদেন হয়েছিল।

ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৯ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২০০টিতে।

এছাড়া গ্রামীণফোনের বাজার মুলধন ২৬ হাজার ৭২২ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা, অনুমোদিত মুলধন ৪ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির মোট ১৩৫ কোটি ৩ লাখ ২২টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ, গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ সমাপ্ত শেয়ারহোল্ডারদের জন্য আরও ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এছাড়া ২০১১ সালের ১৯ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ফলে দু’দফায় শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০০৯  সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিচালনা পর্ষদ গত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে-  গ্রামীণফোন ১০ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ২০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবল ৮ কোটি ৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৭  কোটি ৭৫ লাখ ২৫ হাজার ১০০ টাকা, লাফার্জ সুরমা সিমেন্ট ৭ কোটি ২৭ লাখ ৭২ হাজার টাকা, যমুনা অয়েল ৬ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা, স্কয়ার ফার্মা ৫ কোটি ২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা, ইউনিক হোটেল ৪ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা, লংকা-বাংলা ফিন্যান্স ৪ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা, বেক্সিমকো লিঃ ৪ কোটি ৫৪ লাখ ৩৩  হাজার ৩০০ টাকা এবং এসআইবিএল ৪ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ১০০ টাকা।

শেয়ার ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- এসআইবিএল ২১ লাখ ৮৯ হাজার ৫০০ ভলিউম, লাফার্জ সুরমা সিমেন্ট ২১ লাখ ২৭ হাজার ৫০০ ভলিউম, ন্যাশনাল ব্যাংক ১৭ লাখ ১৯ হাজার ৪০০ ভলিউম, বাংলাদেশ সাবমেরিন কেবল ১৩ লাখ ৭৬ হাজার ৩০০ ভলিউম, আরএন স্পিনিং ১২ লাখ ৯৭ হাজার ৭৫০ ভলিউম, ইউনাইটেড এয়ার ১২ লাখ ৬৪ হাজার ১০০ ভলিউম, কেয়া কসমেটিকস ১১ লাখ ২০ লাখ ভলিউম, ইউসিবিএল ১০ লাখ ৭ হাজার ৪০০ ভলিউম, সাউথইস্ট ব্যাংক ৯ লাখ ১ হাজার ভলিউম এবং ওয়ান ব্যাংক ৭ লাখ ৮৮ হাজার ৫০০ ভলিউম শেয়ার বিক্রি হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএনএইচ/ সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান