১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:৪৮ পিএম BDST banglanew24
16 Jul 2012   03:02:26 PM   Monday BdST
E-mail this

চট্টগ্রামে প্রতি বছর জনসংখা বাড়ছে এক লক্ষ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে প্রতি বছর জনসংখা বাড়ছে এক লক্ষ
ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ২০১১ সালে আদমশুমারির চুড়ান্ত ফলাফল অনুযায়ী চট্টগ্রাম জেলায় গত দশ বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় ১০ লক্ষ। এ হিসেবে প্রতি এক বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় এক লক্ষ। এছাড়া চট্টগ্রাম জেলায় প্রতি বর্গকিলোমিটারে বসবাসকারী জনসংখ্যা হচ্ছে ১ হাজার ৪৭২ জন। অথচ জাতীয়ভাবে প্রতি বর্গকিলোমিটারে বসবাসকারী জনসংখ্যা হচ্ছে ৯শ’ ৭৬ জন।

সোমবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জেলা প্রশাসক জানান, তাদের হিসেবে ১৬ জুলাই, ২০১২ সোমবার চট্টগ্রামের মোট জনসংখ্যা হচ্ছে ৮০ লক্ষ ২১ হাজার ৭৭৮ জন।

চট্টগ্রামে জনসংখ্যা বৃদ্ধি ও বসবাসকারী জনসংখ্যার সার্বিক এ চিত্র ভবিষ্যতে চট্টগ্রামের জন্য আশংকাজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

জেলা প্রশাসক জানান, চট্টগ্রাম জেলায় ২০০১ সালে জনসংখ্যা ছিল ৬৯ লক্ষ ৬৬ হাজার ৪৫০ জন। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তা বেড়ে হয়েছে ৭৯ লক্ষ ১৩ হাজার ৩৬৫ জন। গত দশ বছরে জনসংখ্যা বেড়েছে ৯ লক্ষ ৪৬ হাজার ৯১৫ জন।

জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বলেন, “চট্টগ্রামে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। গত দশ বছরে প্রায় দশ লক্ষ লোক বেড়েছে। প্রতি বছরে বেড়েছে এক লক্ষ করে। জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৩৭ ভাগ। এটা আমাদের জন্য অ্যালার্মিং।’

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২০১১ সালে চট্টগ্রাম জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়েছে বেশি। ২০০১ সালে পুরুষ ছিল ৩৬ লক্ষ ৬৪ হাজার ৩৭৩ জন। ২০১১ সালে প্রায় তিন লক্ষ বেড়ে হয়েছে ৩৯ লক্ষ ৮৮ হাজার ৫৫৩ জন। অন্যদিকে ২০০১ সালে নারীর সংখ্যা ছিল ৩৩ লক্ষ ২ হাজার ৭৭ জন। ২০১১ সালে প্রায় ৬ লক্ষ বেড়ে হয়েছে ৩৯ লক্ষ ২৪ হাজার ৮১২ জন।

ঘোষিত ফলাফলে চট্টগ্রাম বিভাগে মোট জনসংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার ৮৫৭ জন বলে জানানো হয়েছে।

নগরীর ওয়ার্ড সংখ্যায় ভুল!
২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনার চূড়ান্ত ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম জেলায় মোট ২৬টি উপজেলা, ১৯৪টি ইউনিয়ন, ৮শ’ ৯০টি মৌজা এবং এক হাজার ২৬৭টি গ্রাম আছে বলে উল্লেখ করা হয়েছে।

ফলাফল শিটে একটি সিটি কর্পোরেশনের কথা উল্লেখ করে এতে ওয়ার্ড সংখ্যা ধরা হয়েছে ৪৬টি। অথচ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ওয়ার্ড আছে ৪১টি।

এছাড়া চট্টগ্রাম নগরীতে ২৩৭টি মহল্লা, জেলায় ১০টি পৌরসভা, ৯০টি পৌর ওয়ার্ড এবং ১৯৯টি পৌর মহল্লা আছে বলে ফলাফল শিটে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাষ্ট্রপতির আদমশুমারি ও গৃহগণনার চূড়ান্ত ফলাফল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ১৬.  ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান