১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৫৮ পিএম BDST banglanew24
03 May 2012   09:01:19 PM   Thursday BdST
E-mail this

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাবি ভিসি

খুশি মনে বাড়ি যাচ্ছি


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খুশি মনে বাড়ি যাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাবি ভিসি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ উন্নত করতে ভিসি শরীফ এনামুল কবীরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিভাজন দূর করারও পরামর্শ দিয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জাবি ভিসি তার অনুসারী কয়েকজন শিক্ষককে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী তাকে এ নির্দেশ দেন।এসময় প্রধানমন্ত্রী ক্যাম্পাসে চলমান সহিংস পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট ওয়ালিউল্লাহ জানান, সাক্ষাৎ শেষে জাবি ভিসি শরীফ এনামুল কবির সাংবাদিকদের বলেছেন, ``প্রধানমন্ত্রীর সঙ্গে সন্তোষজনক আলোচনা হয়েছে। খুশিমনে বাসায় ফিরছি।``

তিনি এসময় আরও বলেন, ``বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এর আচার্য মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন তা মাথা পেতে নেবো।``

উল্লেখ্য, এর আগে ভিসি’র পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থা নিরসনে উদ্যোগ নেবেন বলে শিক্ষক প্রতিনিধিদলকে আশ্বাস দেন ।

প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষকরা। 

শিক্ষক সমাজের আহ্বায়ক বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতেই আন্দোলন প্রত্যাহার করা হলো।’

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি’র পদত্যাগের আগে আন্দোলন প্রত্যাহার করা হবে না বলে ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

বাংলাদেশ সময় ২১০১ ঘণ্টা, মে ০৩, ২০১২

এসকে/ সম্পাদনা: মাহমুদ মেনন, হেড অব নিউজ;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 

Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান