৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৩৫ পিএম BDST banglanew24
07 Jul 2012   01:18:42 AM   Saturday BdST
E-mail this

যশোরে প্রাইভেটকার চালক খুন


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে শুক্রবার রাতে সন্ত্রাসী হামলায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। অপরদিকে আরেক ঘটনায় এক মোটরপার্টস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ও শহরের আরএন রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে।

নিহত প্রাইভেটকার চালক জাহাঙ্গীর (৫০) সদর উপজেলার সানতলা এলাকার আব্দুল জলিলের ছেলে।

মোটরপার্টস ব্যবসায়ী আব্দুল খালেক (৩৫) শহরের বেজপাড়া মেইন রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল জানান, শুক্রবার রাত নয়টার দিকে যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকায় পেট্রোল পাম্পের কাছে একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সেখানে যান। তারা প্রাইভেটকারে রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।  

এদিকে রাত সোয়া ৯টার দিকে শহরের আরএন রোডে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মোটরপার্টস ব্যবসায়ী আব্দুল খালেক।

সন্ত্রাসীরা তাকে বেশ কয়েকটি গুলি করে ও কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১২
মিলন রহমান/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান