৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:৫৪ এএম BDST banglanew24
03 Aug 2012   06:53:52 AM   Friday BdST
E-mail this

পদকে পিছিয়ে পড়ছে চীন, এগিয়ে যুক্তরাষ্ট্র


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদকে পিছিয়ে পড়ছে চীন, এগিয়ে যুক্তরাষ্ট্র

ঢাকা: লন্ডন অলিম্পিকে পদক লড়াইয়ের ষষ্ঠদিনে চীনকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের ৩৪টি পদকের বিপরীতে যুক্তরাষ্ট্রের অর্জন ৩৭টি পদক।
 
যদিও পঞ্চমদিন পর্যন্ত স্বর্ণপদকে যুক্তরাষ্টের চেয়ে চীন এগিয়ে থাকলেও বৃহস্পতিবার সাঁতারে চারটি ইভেন্টের তিনটিতেই স্বর্ণ জিতে এশীয় পরাশক্তিকে ধরে ফেলেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে উভয় দেশেরই সংগ্রহে ১৮টি করে স্বর্ণ পদক। এছাড়া ১১টি রৌপ্যপদক ও ৫টি ব্রোঞ্জও অর্জন রয়েছে চীনা প্রতিযোগীদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক তালিকায় রয়েছে ৯টি রৌপ্যও ১০টি ব্রোঞ্জপদক।
 
২ আগষ্টের প্রতিযোগিতায় শেষে সাত স্বর্ণপদক, দুই রৌপ্য ও পাঁচ ব্রোঞ্জপদক নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জপদক নিয়ে ফ্রান্স চতুর্থ অবস্থানে উঠে এসেছে। ৫টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক নিয়ে তালিকায় পঞ্চমস্থানে স্বাগতিক গ্রেট ব্রিটেন।
 
৪টি করে স্বর্ণপদক জিতেছে জার্মানি, ইতালি ও উত্তর কোরিয়া। ৩টি করে স্বর্ণপদক জিতেছে রাশিয়ান ফেডারেশন, কাজাখস্থান ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে জাপান, নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও ইউক্রেন জিতেছে ২টি করে স্বর্ণপদক। এছাড়া আটটি দেশ একটি করে স্বর্ণপদক জিতেছে। দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, রোমানিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, স্লোভেনিয়া, জর্জিয়া, লিথুনিয়া ও ভেনেজুয়েলা।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান