রহস্যময় ঘটনার বিশ্লেষণ নিয়ে মাছরাঙা টেলিভিশনের মজার অনুষ্ঠান ‘মধ্যরাতের ট্রেন’। জীবনে অনেক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হই আমরা। অভিজ্ঞতাগুলো এমন যে, যিনি মুখোমুখি হয়েছেন, তিনিও ঠিক বিশ্বাস করে উঠতে পারেন না। আর যারা শোনেন, তাদের পক্ষেও বিশ্বাস করা কঠিন হয়। জীবনের এমনই কিছু ভৌতিক, আধিভৌতিক, অতিপ্রাকৃত এবং ব্যাখ্যাতীত সত্য ঘটনা নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘মধ্যরাতের ট্রেন’।
অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন অতিথি তার জীবনের রহস্যময় অভিজ্ঞতার কথা বলে থাকেন। এবারের পর্বে অতিথি হয়ে আসছেন দেশের বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ। তিনি বলবেন গা শিউরে মতো তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে। সৈয়দ ফাহিম মুনয়েমের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবুল হোসেন খোকন। উপস্থাপনা করছেন মৃদুল আহমেদ।
অনুষ্ঠানটির আগামী পর্ব প্রচারিত হবে ২২ মে মঙ্গলবার রাত এগারোটায় মাছরাঙা টেলিভিশনে।
বাংলাদেশ সময় ১৭১৫, মে ২১, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।