৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৫৮ এএম BDST banglanew24
20 Jun 2012   02:37:28 PM   Wednesday BdST
E-mail this

বাগদানের ঘটনা ফেসবুকেই স্বীকার করলেন মোনালিসা


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাগদানের ঘটনা ফেসবুকেই স্বীকার করলেন মোনালিসা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা নিজের বাগদানের খবরটি নিশ্চিত করেছেন ফেসবুকের মাধ্যমে। আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে তার বাগদান হয়েছে । যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৭ জুন রবিবার সন্ধ্যায় পাত্রের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তাদের আংটি বদলের কাজটি সম্পন্ন হয় ।

মোনালিসার বর ফাইয়াজ শরীফ ছোটবেলা থেকেই নিউইয়ার্কে বাস করছেন। তিনি বাবা-মার একমাত্র সন্তান। ফাইয়াজ সম্প্রতি নিউইয়র্কের আয়ানা বিশ্ববিদ্যালয়ে বায়োলোজিতে মাস্টার্স করেছেন। খুব শিগগিরই তিনি ক্যলিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের ওপর পিএইচডি করতে ভর্তি হবেন।

মোনালিসা গত সপ্তাহে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতেই মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে দেশ ছাড়েন। কিন্তু অ্যাওয়ার্ড অনুষ্ঠান তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। কারণ সেদিন্ই সম্পন্ন হয় তার বাগদান।

ফেসবুকের মাধ্যমে বাংলানিউজকে মোনালিসা বলেন, আমেরিকাতে যাওয়ার পর হুট করেই আমার হাতে আংটি পরিয়ে দেয়া হয়েছে। সেখানে আমি, আমার বড় বোন মুনিরা এবং তার স্বামী মানিক ভাই ছিলেন। আমার মা, বোন মারিয়া ছিলেন বাংলাদেশে। আমি চাই সবার উপস্থিতি, আমার মিডিয়ার বন্ধু বান্ধব, সাংবাদিক ভাইদের সঙ্গে নিয়ে একটি বাগদান অনুষ্ঠানের আয়োজন করতে।

ফাইয়াজের সঙ্গে কী আগে চেনা-জানা ছিল ? উত্তরে মোনালিসা বলেন, একদমই না। পুরো ঘটনাটি ঘটেছে অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো। এবার আমেরিকায় এসেছি ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। ফাইয়াজের পরিবার আমাকে এতটাই পছন্দ করলেন, আংটি পরিয়ে দিলেন। আমার বোন-দুলাভাইরাও অনেকদিন ধরে চাইছিলেন আমার বিয়ে দিতে। তাই সবার ইচ্ছায় আংটি পরে নিলাম।

মোনালিসা বাংলানিউজকে আরো  বলেন, ফাইয়াজের পরিবার চায় বিয়ের পরও আমি মিডিয়ায় কাজ চালিয়ে যাই। তারা আমাকে আমার মতোই করেই জীবনযাপন করার প্রতিশ্রুতিও দিয়েছেন। আমি আমার ইচ্ছা মত আমার জীবনটাকে সাজাতে পারবো। তাদের মত পরিবারকে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান।

সবশেষে মোনালিসা বলেন, হুট করে আংটি পরায় দেশের সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এজন্য আমি ক্ষমা চাইছি। আশা করছি দেশে ফিরে সবাইকে সঙ্গে নিয়ে একটি অনুষ্টানের আয়োজন করে সবার কাছে দোয়া চাইবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।  

মোনালিসার বাগদানের কয়েকটি ছবি  ১৯ জুন মঙ্গলবার ফেসবুকে প্রকাশ পায়। এরপর থেকেই ভক্তরা ছবির নিচে মোনালিসার নতুন জীবনের শুভ কামনা জানাতে থাকেন। ভক্তদের এই শুভকামনাকে স্বাগত জানিয়ে মোনালিসা বলেন, আমি ও ফাইয়াজ দুজনই ভক্তদের শুভকামনাগুলো পড়েছি।  ভক্তদের এ ভালোবাসা দেখে সত্যি ভালো লাগছে। আমাদের জন্যে সবাই দোয়া করবেন।

মোনালিসা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় অবস্থান করছেন। আগামী ২৪ জুন রবিবার মোনালিসা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৪২৫, জুন ২০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান