ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড লিজিং কোম্পানির (ইউএলসি) অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, ইউএলসি ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৮ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮০ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ০৩ টাকা।
সুতারাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে মুনাফা কমেছে ২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৫১ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৪১ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট আয় হয়েছিল ৫ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৫০ টাকা।
বাংলাদেশ সময় : ১৪৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর