১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:২১ এএম BDST banglanew24
31 May 2012   05:58:59 PM   Thursday BdST
E-mail this

সিরাজগঞ্জে কৃষক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক মান্নান হত্যা মামলার রায়ে একই পরিবারের ৫ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আব্দুস সালেক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তাড়াশ উপজেলার বেত্রাশিন গ্রামের খইমুদ্দিনের ছেলে ইব্রাহীম হোসেন, তার ছেলে মোস্তাফা কামাল ও আব্দুল রানা, কবির উদ্দিন, তার ছেলে রাব্বানী হোসেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৮ মে একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কৃষক আব্দুল মান্নান একটি বিবদমান জমিতে ধান কাটছিলেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা তার ওপর হামলা চালিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে আব্দুল মান্নানকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর একই বছরের ৫ জুন তিনি মারা যান।

এ ব্যাপারে মান্নানের বড়ভাই রাশেদুল হাসান বাদী হয়ে ৬ জনকে আসামি করে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০০৩ সালের ৩০ জানুয়ারি পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আদালত উল্লিখিত রায় দেন।

এ মামলা অপর আসামি কোহিনুর বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান