৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:০৫ এএম BDST banglanew24
24 May 2012   09:32:10 PM   Thursday BdST
E-mail this

বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারে দাবি ছাত্রদলের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল, সহসভাপতি কেএম সেলিম খানসহ নগর ছাত্রদলের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, শেখ হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে দেশের জাতীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারের পাঠাচ্ছে।

তারা বলেন, চট্টগ্রামে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম স্তব্ধ করার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ নেতৃবৃন্দর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা ও চার্টশিট প্রত্যাহার না করলে আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ২৪, ২০১২
এমইউ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান