৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:০৯ এএম BDST banglanew24
24 Jan 2013   02:02:54 PM   Thursday BdST
E-mail this

২ মিউচ্যুয়াল ফান্ডের অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২ মিউচ্যুয়াল ফান্ডের অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ফান্ডগুলো হলো- ডিবিএইচ ফার্স্ট মি. ফান্ড ও গ্রীণ ডেল্টা মি. ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিবিএইচ ফার্স্ট মি. ফান্ড: ডিবিএইচ ফার্স্ট মি. ফান্ড চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা করেছে ১ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ০ দশমিক ১৪ টাকা।

গত বছর একই সময় ফান্ডটির লোকসান হয়েছিল ১৫ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ১ দশমিক ৩৩ টাকা।

অন্যদিকে, গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) এ ফান্ডের লোকসান হয়েছে ১ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ০ দশমিক ১৫ টাকা।

এছাড়া গত বছর একই সময় ফান্ডের লোকসান হয়েছিল ৮ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি লোকসান ০ দশমিক ৬৯ টাকা।

গ্রীন ডেল্টা মি. ফান্ড: গ্রীণ ডেল্টা মি. ফান্ড চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় ০ দশমিক ২৯ টাকা।

গত বছর একই সময়ে ফান্ডের লোকসান হয়েছিল ২০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ১ দশমিক ৩৬ টাকা।

অন্যদিকে, গত তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী লোকসান হয়েছিল ৩ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ০ দশমিক ১৫ টাকা।

গত বছর একই সময়ে ফান্ডটির কর পরবর্তী লোকসান হয়েছিল ৮ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ০ দশমিক ৬৯ টাকা।

 বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান