ডিভাইন গ্রুপের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হচ্ছেন পূর্ণিমা। এটি নির্দেশনা দেবেন আনজাম মাসুদ। আগামী ৬ ও ৭ অক্টোবর সমুদ্র সৈকত কক্সবাজারে এর চিত্রায়ন হবে ।
পূর্ণিমা এ বিষয়ে বাংলানিউজকে বলেন, `বিজ্ঞাপনটির গল্প আমার খুব ভালোলেগেছে। আশা করি নতুন এ বিজ্ঞাপনটি প্রচারের পর সবার ভালোলাগবে।’
কয়েকদিন আগে চলচ্চিত্রশিল্পী মৌসুমীকে নিয়ে `লিজান হেয়ার লসঅফ`-এর বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেন আনজাম মাসুদ।
তিনি বলেন, `মৌসুমীর মতো বড় তারকাকে নিয়ে কাজ করে ভালো সাড়া পেয়েছি।ওই বিজ্ঞাপনচিত্রটি প্রশংসিত হওয়ায় পরের কাজের ওপর আমার দায়িত্ব বেড়েছে।
আশা করছি, পূর্ণিমাকে নিয়ে আরও ভালো কাজ করতে পারবো। তিনি চমৎকার একটি অভিনয়শিল্পী। পণ্যটির সঙ্গে তার মতো একজন মডেল প্রয়োজন ছিল।`
বাংলাদেশ সময়:২১০৫ ঘন্টা, অক্টোবর ৫, ২০১২
এমকে