৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৫৮ পিএম BDST banglanew24
25 May 2012   05:41:49 PM   Friday BdST
E-mail this

তামিমের দুঃখ প্রকাশ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তামিমের দুঃখ প্রকাশ
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এ মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পুনে ওয়ারিয়ার্সে চুক্তিবদ্ধ হলেও প্রতিযোগিতায় কোনো ম্যাচ খেলেননি বাংলাদেশের তামিম ইকবাল। পুনের মালিক সুব্রত রায় সাহারা বলেন, ‘প্রতিযোগিতার শেষ চারটি ম্যাচে তাকে চূড়ান্ত একাদশে অন্তর্ভুক্ত করার ইচ্ছে থাকলেও ব্যক্তিগত কারণে খেলতে পারেননি। এজন্য ক্ষমা চেয়েছে তামিম।’

টাউনশিপ, নতুন ঢাকা, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, পর্যটন, তথ্য প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ করেছে ভারতের সাহারা ইন্ডিয়া পরিবার। এরই মধ্যে তারা চালু করেছে নতুন কোম্পানি ‘সাহারা মাতৃভূমি উন্নয়ন সংস্থা’। শুক্রবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে নতুন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায় সাহারা।  

কোম্পানির বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট নিয়েও কাজ করার বিষয়ে ইচ্ছে প্রকাশ করেছেন সুব্রত রায়। বলেন, ‘ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষক ছিলো সাহারা। বাংলাদেশ ক্রিকেট দলেরও পৃষ্ঠপোষক হওয়ার ইচ্ছে আছে আমাদের।’

তার মালিকাধীন পুনেতে ছিলেন তামিম। তারপরও প্রতিযোগিতায় খেলেননি কোনো ম্যাচ। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রত রায় বলেন, ‘তামিম ভালো ক্রিকেটার। প্রতিযোগিতার শেষ চারটি ম্যাচে তাকে খেলার ইচ্ছে ছিলো। এজন্য সৌরভ গাঙ্গুলীকে ফোনও করেছি। কিন্তু ব্যক্তিগত কাজে ওই সময়ে ভারতের বাইরে যাওয়ায় খেলতে পারেননি।’

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ২৫, ২০১২
আরএম
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান