 |
| ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিএনপি-জামায়াত মিলে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বৃহস্পতিবার দুপুরে উত্তরা ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন।
টুকু বলেন, “দেশীয় কিছু মানবাধিকার সংস্থার সঙ্গে মিলে বিদেশি জঙ্গিদের এজেন্ডা বাস্তাবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নামে মানবাধিকার লঙ্ঘনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”
তিনি বলেন, “দেশে জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি-জামায়াত এ কাজের প্রশংসাকে আন্তর্জাতিক মহলে নষ্ট করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দ্বারে দ্বারে ঘুরে অপ্রচারে লিপ্ত রয়েছে।”
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে টুকু বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে চাপের মুখে রাখার জন্য এবং যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে নেমেছে।”
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
জেডএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com