৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:০১ পিএম BDST banglanew24
01 Jul 2012   02:04:51 PM   Sunday BdST
E-mail this

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ছবিঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা ও হালুয়াঘাট উপজেলায় রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

এর মধ্যে সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার কাঁঠালী এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন ও সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের নাগলা বাজারের কাছে ট্রাকের চাপায় একটি শিশু মারা গেছে।

নিহতদের মধ্যে রাকিব (২৩) নামে এক ট্রাক শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি জেলার ত্রিশাল উপজেলার রাঘামারা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভালুকার কাঁঠালী এলাকায় স্কয়ার কোম্পানির শ্রমিকবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপার ও শ্রমিকসহ ২৭ জন গুরুতর আহত হন।
 
এ অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও  ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে হেলপার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাকিব ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে, সকাল সাড়ে ১০টার দিকে নাগলা বাজারের কাছে ট্রাকের চাপায় একটি শিশু মারা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান