অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার সংসারে এক নতুন অতিথি এসেছে। দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন বলিউড স্টার অক্ষয় কুমার ও অভিনেত্রী টুইঙ্কলে খান্না দম্পতি।
অক্ষয় কুমার এক বিবৃতিতে বলেন,নবজাতক শিশুটি দেখতে তার মায়ের মতো হয়েছে। আমাদের ফুটফুটে একটি মেয়ে হয়েছে।
যে দেখতে হুবহু তার মা ও নানী (ডিম্পল কাপাডিয়া )মতো হয়েছে। আমি আমার আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।আমাদের আর্শীবাদ ও শুভ কামনা করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
২০০১ সালে অক্ষয় (৪৫) ও টুইঙ্কলরে (৩৭) বিয়ে হয়। আরাভ (১০) নামে তাদরে একটি ছেলে রয়েছে । তিনি আজ সকালে দক্ষিণ মুম্বাইয়ের ব্রচি ক্যান্ডি হাসপাতালে স্বাভাবিকভাবেই দ্বিতীয় সন্তান জন্ম দেন। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মা ও মেয়ে দুজনই সুস্থ রয়েছে।
অক্ষয় বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘ও মাই গড’ এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন ।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়:১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এমকে