৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:১৬ পিএম BDST banglanew24
05 Feb 2013   02:18:29 PM   Tuesday BdST
E-mail this

ঈশিতার নাটকে অভিনয়ে যাত্রা নওশীনের


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈশিতার নাটকে অভিনয়ে যাত্রা নওশীনের

ভিট চ্যানেল আই টপ মডেল ২০১২ এর মুকুট বিজয়ী নওশীন এবার অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন।

তিনি ভালোবাসা দিবস উপলক্ষে রুমানা রশীদ ঈশিতার পরিচালনায় ‘ভালোবাসো’ শিরোনামে একটা বিশেষ খণ্ড নাটকে অভিনয় করছেন।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নওশীন। তার বিপরীতে অভিনয় করছেন এস আই টুটুল। ৬ ফেব্রুয়ারি থেকে উত্তরায় নাটকটির শুটিং শুরু হবে।

আনিসুল হকের লেখা নাটকটি প্রসঙ্গে নওশীন বলেন, “আমি গল্প সম্পর্কে এখনো তেমন কিছু জানি না। ঈশিতা আপু আমাকে অভিনয়ের জন্য নিশ্চিত করেছেন। আগামীকাল থেকে শুটিং শুরু হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের অনেকেরই প্রিয় শিল্পী এস আই টুটুল আমার বিপরীতে অভিনয় করছেন। আমি ভীষণ খুশি যে জীবনের প্রথম কাজ ঈশিতা আপুর সঙ্গে করতে পারছি।”

নাটকটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইতে প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এমকে/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান