 |
ঢাকা: আগামী ১ সেপ্টেম্বর ২০১২ থেকে এমিরেটসের অতিরিক্ত দুটি সাপ্তাহিক ফ্লাইট ঢাকায় চলাচল শুরু করবে। এ উপলক্ষে এয়ারলাইনটি বাংলাদেশি যাত্রীদের জন্য ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে বিশেষ হ্রাসকৃত ভাড়া অফার করছে।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ অফারটি বলবৎ থাকবে।
ইউরোপের আর্মস্টারডম, ইস্তানবুল, বার্সেলোনা, মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, লন্ডন, ম্যানচেস্টার, প্যারিস, রোম, মিলান, জেনেভা, মস্কো, ভিয়েনা ও ভেনিসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে হ্রাসকৃত ভাড়া অফার করা হচ্ছে।
অন্যদিকে উত্তর আমেরিকার নিউইর্য়ক, হিউস্টন এবং টরেন্টোও এ অফারে অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশে অবস্থিত যে কোন ট্রাভেল এজেন্টের কাছ থেকে বা www.emirates.com এর মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করা যাবে। যাত্রীদের চলতি বছরের আগামী ৩০ নভেম্বর এর মধ্যে ভ্রমণ শুরু করতে হবে।
পাশাপাশি দুবাই ভ্রমণকারী যাত্রীদের জন্য বিজনেস শ্রেণীতে আকর্ষণীয় ১৬০০ মার্কিন ডলারের রিটার্ন ভাড়া অফার করা হচ্ছে। এ ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর এর মধ্যে টিকিট ক্রয় করতে হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশস্থ এমিরেটসের এরিয়া ম্যানেজার সতীশ শেঠী বলেন, “সম্মানিত বাংলাদেশি যাত্রীদের নতুন কিছু অফার করতে পারা আমাদের জন্য আনন্দের ব্যাপার। বাংলাদেশি ভ্রমণকারীরা বহু বছর ধরে আমাদের যে সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছেন তার স্বীকৃতি স্বরূপ ঢাকায় অতিরিক্ত দু’টি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আমরা নতুন এ অফারটি নিয়ে এসেছি।”
এমিরেটস বর্তমানে ঢাকায় ১৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে এবং বিশ্বব্যাপী নেটওয়ার্কে ১২৫টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ফ্লাইট শুরুর অপেক্ষায় রয়েছে।
এমিরেটস চট্টগ্রাম ও সিলেটের যাত্রীদের ঢাকা আনা-নেয়ার জন্য সৌজন্যমূলক শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা প্রদান করছে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর