৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৪৮ এএম BDST banglanew24
11 Jun 2012   11:36:43 PM   Monday BdST
E-mail this

সতীর্থদের জন্য সাকিবের শুভ কামনা


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সতীর্থদের জন্য সাকিবের শুভ কামনা

ঢাকা: সতীর্থদের বিদায় জানাতে সাকিব আল হাসান বিমানবন্দরে নাও যেতে পারেন। তাকে বিমানবন্দরে যাওয়ার জন্য কেউ হয়তো জোরাজুরিও করবে না। তিনি তো আসল কাজটি করে ফেলেছেন, সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে সাজঘরে সতীর্থদের উজ্জীবিত করে গেছেন।

জিম্বাবুয়ের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সবাই যাতে ভালো খেলে সফল হতে পারে, সে মন্ত্র বলে দিয়েছেন শীর্ষ অলরাউন্ডার। ছুটিতে তিনি দেশে থাকলেও মন পড়ে থাকবে জিম্বাবুয়েতে সতীর্থদের কাছে। পেশাদার ক্রিকেটারের এমনই তো হওয়ার কথা। 

স্বাগতিক জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে নিয়ে ১৭ জুন থেকে হারারেতে হবে ত্রিদেশীয় সিরিজ। ডাবল লিগে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনালে উঠতে পারলে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটি একদিনের ম্যাচ খেলবে সফরকারী দল।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, জুন ১১, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান