৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৫৩ এএম BDST banglanew24
02 Jun 2012   06:48:32 PM   Saturday BdST
E-mail this

ওল্ডডিওএইচএস ও ভিক্টোরিয়ার শিরোপা লড়াই জমে উঠেছে


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওল্ডডিওএইচএস ও ভিক্টোরিয়ার শিরোপা লড়াই জমে উঠেছে

ঢাকা: শিরোপার আরও কাছে চলে গেছে ওল্ডডিওএইচএস প্রাইমব্যাংক। সুপার লিগের তৃতীয় রাউন্ডের খেলায় শনিবার আবাহনীকে ৭৪ রানে হারিয়ে তালিকার শীর্ষ স্থান অক্ষত রেখেছে ওল্ডডিওএইচএস। তাদের ঠিক পেছনে থাকা শিরোপার অন্যতম দাবিদার ভিক্টোরিয়া স্পোর্টিং ছয় উইকেটে হারিয়েছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সকে। আর শেখ জামালের কাছে চার উইকেটে হেরেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড।

আবাহনী মোহামেডান আগেই শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ায় ওল্ডডিওএইচএস ও ভিক্টোরিয়ার মধ্যে শিরোপা লড়াই হচ্ছে। শেষ দুই রাউন্ডের খেলায় অতি নাটকীয় কিছু না হলে শিরোপাও জিতবে এই দুই প্রতিপক্ষের যে কেউ। ১৩ পর্বের খেলা শেষে ওল্ডডিওএইচএসের পয়েন্ট ২২, সমান খেলায় ভিক্টোলিয়ার সংগ্রহ ২০ পয়েন্ট, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ১৮, শেখ জামাল ১৪, আবাহনী ও মোহামেডান ১২ পয়েন্ট করে পেয়েছে।

বিকেএসপি মাঠে ওল্ডডিওএইচএসকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে বড় ভুল করে ফেলে আবাহনী। আট রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জিয়াউর রহমান এবং আব্দুল মাজিদকে ফেরাতে পারলেও তৃতীয় উইকেট জুটিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেন বিদেশি উদয় কাউল ও শুভাগত হোম। এই জুটিতে ১১০ রান যোগ হলে ওল্ডডিওএইচএসের বড় সংগ্রহ অনেকটাই নিশ্চিত হয়। ৬২ বলে ৬৩ রান নিয়ে সাকলাইন সজিবের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শুভাগত। তবে পরের উইকেটে উদয় ও আদনান রাজার মধ্যে ১১৮ রানের জুটি হলে সাহসী হয়ে ওঠে ওল্ডডিওএইচএস। উদয় ১১২ বলে ১২টি চারের মারসহ ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। আদনান করেন ৫৭ রান। রয়েলফ মারউ অপরাজিত ৩১ ও ফয়সাল হোসেন হার না মানা ১৮ রান করলে ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৯৪ রানের সংগ্রহ পায় ওল্ডডিওএইচএস।

আবাহনী সে ভাবে জবাব দিতে পারেনি। ওল্ডডিওএইচএস বোলাররা তাদেরকে বেঁধে ফেলে ২২০ রানে। প্রথম থেকেই তারা ধুঁকতে থাকে। ৫৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। কিন্তু ফরহাদ হোসেন ৫২, ইলিয়াস সানি ৪২, সুব্রত সরকার ২০, আবুল হাসান ২৬ ও সাকলাইন সজিব ২৭ রান করলে ৪৯.৫ ওভারে ইনিংস গুটিয়ে যাওয়ার আগে ওই সংগ্রহ পায় আবাহনী।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ভিক্টোরিয়া ও গাজী ট্যাঙ্কের ম্যাচের ওভার কেটে সীমিত করা হয়। ২৪ ওভারের খেলায় ভিক্টোরিয়ার বোলারদের সামাল দিয়ে সাত উইকেটে ১৫১ রান করে গাজী ট্যাঙ্ক। তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ ৪৯ বলে ৭১ রান করেন। পাঁচটি চার ও চারটি চারের মার ছিলো তার ইনিংসে। এছাড়া আসিফ আহমেদ ৩৮ বলে করেন ৩৫ রান। ভিক্টোলিয়ার পেসার আল আমিন, বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও ইকবাল আব্দুল্লা দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে তামিম ইকবাল ৪২, জহুরুল ইসলাম ২০, সাকিব ৩০ ও সৌম্য সরকার ২৩ রান করলে ২৩.১ ওভারে ছয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া।

ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামেও মোহামেডান এবং শেখ জামালের মধ্যকার খেলার পুরো ইনিংস হয়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলায় জিতেছে শেখ জামাল।

আগে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েস ৫২, দানুশকা ৫১, নাঈম ইসলাম ২২, রাজিন সালেহ ৪১ ও চাতুরা পেইরুসের ইনিংসে ৩৮ ওভারে সাত উইকেটে ২২২ রান করে মোহামেডান। শেখ জামালের তাপস বৈশ্য ও আরাফাত সানি দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে মেহরাব হোসেন জুনিয়র ৪৭, অধিনায়ক মুশফিকুর রহিম ৯২, মাহমুদুল হাসান ৩২ ও আরিফুল হক ২৬ রান করলে ৩৭.২ ওভারে ছয় উইকেটে ২২৬ রান তুলে জয় নিশ্চিত করে শেখ জামাল। মোহামেডানের সৈয়দ রাসেল ও নুরহোসেন দুটি করে উইকেট নেন।  


বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
এসএ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান