৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১০:৩৮ পিএম BDST banglanew24
19 Jul 2012   08:22:55 PM   Thursday BdST
E-mail this

পদ্মাসেতুর নামে চাঁদাবাজি শুরু হয়েছে- বিরোধীদলীয় চিফ হুইপ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মাসেতুর নামে চাঁদাবাজি শুরু হয়েছে- বিরোধীদলীয় চিফ হুইপ

নোয়াখালী: জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি অংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এমপি বলেছেন, পদ্মাসেতু নির্মাণের নামে সরকার বাক্স দিয়ে চাঁদাবাজি শুরু করেছে।

তিনি বলেন, ‘‘সরকার ১ ঘন্টাই ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ, সরকারি স্কুল-কলেজসহ ঝুঁকিপূর্ণ রাস্তা নির্মাণ ও মেরামত করতে পারে না, হাসপাতালের বিকল যন্ত্রপাতি সচল করতে পারেনা, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, অথচ তারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নামে হাস্যকর সিদ্ধান্ত নিয়ে জনগণের ওপর নতুন করে চাঁদাবাজির বোঝা চাপিয়ে নির্বাচনের তহবিল গঠন করছে।’’

বৃহস্পতিবার সন্ধ্যার সেনবাগ সরকারি হাসপাতাল পরিদর্শন শেষে উপজেলা গণমিলনায়তনে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘দুর্নীতির দায় নিয়ে এ সরকারকে অচিরেই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। কেননা, সরকারের দুর্নীতির চাপ সেনবাগ সরকারি হাসপাতালেও পড়েছে।’’

তিনি অভিযোগ করেন, ‘‘সেনবাগ হাসপাতালের ১৯ লাখ টাকার পুনর্সংস্কারের কাজ ১৯ লাখ টাকায় না করে দলীয়দের নেতাকর্মীদের মাধ্যমে লুটপাট করছে।’’

এ জন্য তিনি দায়ীদের শাস্তিসহ তদন্তের দাবি জানান।

তিনি আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলেন, ‘‘এভাবে লুটপাটসহ দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে জনগণের তোপের মুখে সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। আওয়ামী লীগ সরকার জনসমর্থন হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। আর তারা দিশেহারা হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা চালিয়ে হয়রানি করছে।’’

তিনি বলেন, ‘‘সরকার বুঝতে পেরেছে, এই অবস্থায় আর টিকে থাকা সম্ভব নয়। তাই, তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করে একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’’

তিনি আরও বলেন, ‘‘রোজার মধ্যে যদি এ বিষয়ে সমঝোতা না হয়, তাহলে  ঈদের পর যে তীব্র গণ-আন্দোলন শুরু হবে, তাতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।’’

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ, উপজেলা ছাত্রদল সভাপতি সাহেব উদ্দিন রাসেল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান