১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:২৬ এএম BDST banglanew24
20 May 2012   09:13:14 PM   Sunday BdST
E-mail this

সাঘাটায় আ’লীগের দুই নেতা লাঞ্ছিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম স্বপন লাঞ্ছিত হয়েছেন।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসান কবিরের গণসংবর্ধনা বাধাগ্রস্থ করার অভিযোগে দলীয় নেতাকর্মীরা রোববার দুপুরে তাদের লাঞ্ছিত করে। তারা দুজনই স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সমর্থক।

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সমর্থকরা বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান কবিরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয়। রোববার ছিল সংবর্ধনার নির্ধারিত দিন। কিন্তু ওই গণসংবর্ধনা বাতিল করে দেওয়া হয়।

কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল ও যুবলীগ নেতা নাসিরুল ইসলাম স্বপনের আপত্তির কারণেই তা বাতিল হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় আহসান কবিরের সমর্থকরা ক্ষুব্ধ হয়।

দুপুর ২টার দিকে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে রফিকুল ইসলাম বকুল ও নাসিরুল ইসলাম স্বপনকে দেখতে পেয়ে তাদের আটক করে। ফলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা নাসিরুল ইসলাম স্বপনকে মারপিট করেন। রফিকুল ইসলাম বকুলকে ধাওয়া করা হয়। অবস্থা বেগতিক বুঝে ওই দুজন পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ২০, ২০১২

হেদায়েতুল ইসলাম বাবু / সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান