৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:২৬ পিএম BDST banglanew24
07 Aug 2012   10:26:59 PM   Tuesday BdST
E-mail this

ওয়াশিংটনের বক্তব্য একদমই ভুল: দীপু মনি


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওয়াশিংটনের বক্তব্য একদমই ভুল: দীপু মনি

ঢাকা: গ্রামীণব্যাংক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্বেগের বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, এ বিষয়ে দেওয়া ওয়াশিংটনের বক্তব্য একদমই ভুল।

ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মাধ্যমে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।  

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সংবাদকর্মীদের সম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পরবর্তী অনানুষ্ঠানিক বক্তব্যে  ডা. দীপু মনি একথা বলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সংবাদ মাধ্যমের তথ্য আমলে নিয়ে ওই বিবৃতি দিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ``বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি দেখা দিয়েছে।``

গ্রামীণব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার-নিযুক্ত-চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়া হয়েছে মর্মে দেওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যকে ‘একদমই ভুল’ বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ``গ্রামীণব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের নয়, একটি সিলেকশন কমিটির।``

উল্লেখ্য, গত ২ আগস্ট ‘গ্রামীণব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১২’ চূড়ান্তভাবে অনুমোদন করে মন্ত্রিসভা। এতে গ্রামীণব্যাংকের এমডি নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার-নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানো হয়। বিষয়টি সংবাদমাধ্যমে ফলাও করে প্রকাশ ও প্রচার করা হয়।  

এরই পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট  গ্রামীণব্যাংকের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে নারী ঋণগ্রহীতাদের ওপর নির্ভরশীল ব্যাংকটি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের হতদরিদ্র নারীদের ভাগ্যবদলে ভূমিকা রাখা থেকে বঞ্চিত হবে।

এর পাশাপাশি বিবৃতিতে ক্ষুদ্রঋণের পথিকৃৎ এই প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, কার্যকারিতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানোরও আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র প্যাট্রিক ভ্যান্ট্রিল বিবৃতিটি পাঠান।

এতে প্যাট্রিক ভ্যান্ট্রিল বলেন, গ্রামীণব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার-নিযুক্ত চেয়ারম্যানকে ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।
 
বাংলাদেশ সময় ২২০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
কেজেড/এমএমকে
সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান