৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৪২ এএম BDST banglanew24
20 Aug 2012   04:44:03 PM   Monday BdST
E-mail this

মুষলধারে বৃষ্টি: ঈদ আনন্দে ভাটা!


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুষলধারে বৃষ্টি: ঈদ আনন্দে ভাটা!
ঈদের দিনে প্রবল বৃষ্টির কারণে হাইওয়েতে হেডলাইট জালিয়ে চলছে গাড়ি মানিকগঞ্জ থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন বাংলানিউজের একজন পাঠক

ঢাকা: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলো ঈদের দিনে বৃষ্টি হবে। দেশের বিভিন্ন স্থানে সে পূর্বাভাসকে সত্যে পরিণত করে নেমেছে বৃষ্টি। কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী। তাই সোমবারের ঈদ জামাতিদের হাতে জায়নামাজের সঙ্গে ছাতা হয়ে ওঠে অনিবার্য।

রাজধানীতে মেঘলা আকাশ ও ক্ষণে ক্ষণে বৃষ্টি ছিলো দিনজুড়ে। সারা দেশের বিভিন্ন স্থান থেকেও আসতে থাকে বৃষ্টিভেজা ঈদের জামাত ও ভোগান্তির খবর। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মানিকগঞ্জে ঈদের জামাত শুরুর আগেই বৃষ্টি হয়েছে বেশ।

দিনের প্রথম ভাগে হালকা বা মাঝারি বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টি নামে ঝমঝমিয়ে। এতে ভোগান্তিতে পড়েন অনেকেই। বিশেষ করে আনন্দপিয়াসী মানুষ যখন ঈদের আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে পা বাড়ান তখন এমন বৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। মানিকগঞ্জ থেকে বাংলানিউজের একজন পাঠক জানান, সেখানে মুষল ধারে বৃষ্টি চলছে। এত বৃষ্টিতে হাইওয়েতে গাড়িগুলো চলছে ঝুঁকিপূর্ণভাবে অথবা ধীর গতিতে।

রাজধানীতেও বিকেলের দিকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

চট্টগ্রামে রোববার রাত থেকে বৃষ্টি শুরুর পর থেকে থেমে থেমে তা অব্যাহত থাকে সারাদিন। ভোরে কখনও টিপটিপ বৃষ্টি আবার কখনও মুষলধারে বৃষ্টিতে মুসল্লিদের দুর্ভোগ চরমে ওঠে। ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে কাকভেজা হয়ে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন জায়গায় ঈদ জামাতে শরিক হন নামাজ আদায়ের উদ্দেশ্যে।  

প্রবল বৃষ্টির কারণে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত হয়নি। ঈদগাহের পরিবর্তে জেলার প্রধান জামাত পার্শ্ববর্তী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বগুড়াতেও বৃষ্টির কারণে ঈদের জামাতে অংশগ্রহণকারীরা প্রচ- দুর্ভোগে পড়েন।

সোমবার দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদফতর তা আগেই জানিয়ে দেয়।
রোববারই আবহাওয়া অফিস বাংলানিউজকে জানায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত আবহাওয়াবিদ মোঃ জাহিদ হোসেন টেলিফোনে বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারী অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস থাকলেও বৃষ্টিপাতের কারণে ঈদ আনন্দে ভাটা পড়েছে বলে জানিয়েছেন অনেকেই। তবে কারো কারো ক্ষেত্রে বৃষ্টিই ভালো। কারণ ঘর থেকে বের হতে হবে না। চুটিয়ে টেলিভিশন অনুষ্ঠান দেখা যাবে।

বাংলাদেশ সময় ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১
এমএমকে-menon@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান