চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে রোববার সকালে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন কৈতুরী খাতুন (২৪) নামে এক তরুণী।
মৃত কৈতুরী শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
দুলর্ভপুর উপজেলা পরিষদ (ইউপি) ওর্য়াড সদস্য মো. তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে সকাল ৮টার দিকে কৈতুরী আত্মহত্যা করেছেন। তার বাবা মোজাম্মেল হক দাবি করেন, সম্প্রতি কৈতুরীকে তার স্বামী তালাক দেওয়ায় ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর