৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:৪৪ এএম BDST banglanew24
20 Jun 2012   07:15:40 PM   Wednesday BdST
E-mail this

বহিরাগতের হামলায় বিএম কলেজছাত্র আহত: সড়ক অবরোধ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক আবাসিক ছাত্রকে বহিরাগতরা মারধর করায় শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

হামলার শিকার অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল-মামুনকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসের কবি চত্বরে মামুনকে মারধর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে বিএম কলেজের সামনের প্রধান সড়ক অবরোধ করে রাখে সার্জেট ফজলুল হক হলের শিক্ষার্থীরা।

এ বিষয়ে ক্যাম্পাস সূত্রে জানা গেছে, দুপুরে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন মামুন।

এ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত বাপ্পী, রাতুলসহ ২০/২৫ জন তাকে মারধর করে।

পরে এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সার্জেট ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ ও কলেজ প্রশাসন দোষীদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে হামলায় আহত ছাত্র আল-মামুন বাংলানিউজকে জানান, হামলাকারীরা প্রায় সময় তার কাছ থেকে জোরপূর্বক টাকা নিতো।

এবার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তাকে মারধর করে গলায় থাকা সোনার চেইন ও মোবাইল সেট নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস বাংলানিউজকে জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, আহত শিক্ষার্থী ও কলেজ প্রশাসনকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিক্ষা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান