ফেনী: ফেনীর দাগনভূঞায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় জোসনা আক্তার(১৮)নামে এক তরুণী নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফেনী-মাইজদী সড়কের চুঙ্গারপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোসনা আক্তার উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আসাদুল্লাহর মেয়ে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি,তদন্ত) আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, পুলিশ বাসটি আটক করলেও তার চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর