৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৫৭ পিএম BDST banglanew24
09 Aug 2012   08:55:04 PM   Thursday BdST
E-mail this

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন বাশার আল আসাদ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন বাশার আল আসাদ

ঢাকা: সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ওয়ায়েল আল হালকিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ নিয়োগের কথা ঘোষণা করা হয়। তার আগে বাশার সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী রিয়াদ হিজাব পক্ষ ত্যাগ করে চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিলে ফাঁকা হয়ে পড়ে সিরিয়ার প্রধানমন্ত্রী পদটি।

প্রধানমন্ত্রী হিসেবে সদ্য নিযুক্ত হালকি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন। ১৭ মাস আগে গত বছরের মার্চ মাসে এই দেরা প্রদেশ থেকেই সর্বপ্রথম বাশার বিরোধী আন্দোলন শুরু হয়ে কালক্রমে ছড়িয়ে পড়ে পুরো সিরিয়া জুড়ে।

সোমবার হিজাবের পক্ষত্যাগের ঘোষণার পর অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ওমর ঘালাওয়ানজির স্থলাভিষিক্ত হবেন ওয়ায়েল আল হালকি। হিজাবের পক্ষত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাশার আল আসাদ।

বিবাহিত ও চার সন্তানের জনক হালকি দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে চিকিৎসা শাস্ত্রের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন। সাবেক প্রধানমন্ত্রী হিজাবের মত হালকিও সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম সম্প্রদায়ভুক্ত। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আগে সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনে সুন্নি সম্প্রদায়ই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে ।

এদিকে নিজ সরকারের প্রধানমন্ত্রী পক্ষত্যাগ করে সপরিবারে জর্দান পলায়ন করায় আন্তর্জাতিকভাবে ব্যাপক লজ্জার শিকার হন বাশার আল আসাদ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র দু’মাসের মাথায় বাশার আল আসাদের পক্ষ ত্যাগ করেন রিয়াদ হিজাব।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান