জি-সিরিজ থেকে প্রকাশিত হয়েছে পাপিয়া সারোয়ারের রবীন্দ্রনাথের গান নিয়ে নতুন অ্যালবাম ‘পূর্ন চাঁদের মায়ায়’। এত রয়েছে মোট ১৪টি গান।
গানগুলোর শিরোনাম হলো, ‘তোমারি মধুর রূপে’, ‘যখন এসেছিলে’, ‘শুধু যাওয়া আসা’, ‘পূর্ণ চাঁদের মায়ায়’, ‘ও কেন ভালোবাসা’, ‘আজ কিছুতেই যায়না’, ‘মেঘের পরে মেঘ’, ‘যে ফুল ঝরে’, ‘ভালোবাসিলে যদি সে’, ‘পুষ্পবনে পুষ্প নাহি’, ‘তুমি তো সেই’, ‘দীপ নিবে গেছে মম’, ‘চির বন্ধু চিরনির্ভর’ ও `সমুখে শান্তি পারাবার’।
অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।
বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
জিআর