৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৩২ পিএম BDST banglanew24
26 Jun 2012   10:17:58 PM   Tuesday BdST
E-mail this

কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী টাইগার গ্রেফতার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান টাইগারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার প্রাগপুর সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। টাইগার জামালপুর গ্রামের নান্দু ডাকাতের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, টাইগার জামালপুর গ্রামে এক বাড়িতে অবস্থান করছেন এ খবরের ভিত্তিতে ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সিএ হালিমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 
গ্রেফতার টাইগারের বিরুদ্ধে হত্যা, অপহরণ, বোমা হামলা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের দায়ে ৭টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এদিকে, সন্ত্রাসী টাইগারের অপর দুই ভাই ফয়সাল ও ফামিদ অবৈধভাবে ভারতে প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় বিএসএফ’র হাতে আটক হয়। তারা এখন ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর জেলে রয়েছে বলে জানা গেছে।   

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি/রোকনুল ইসরাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান