৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:২৫ পিএম BDST banglanew24
26 Jun 2012   06:12:00 PM   Tuesday BdST
E-mail this

এসিসি অনূর্ধ্ব-১৯ কাপ

আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের এসিসি অনূর্ধ্ব-১৯ কাপ

কুয়ালালামপুর: এসিসি অনূর্ধ্ব-১৯ কাপের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) পদ্ধতিতে লাল সবুজদের ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

বাংলাদেশ ইনিংস: ২৪০/৯ (ওভার ৫০)
আফগানিস্তান ইনিংস: ২২৩/৩ (ওভার ৪০.৩)
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী (ডি/এল)

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আসিফ আহমেদ রাতুল। ব্যাট করতে নেমে আফতাব আলম ও জাবেদ আহমেদির মারাত্মক বোলিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধ্বস নামান তারা। এছাড়া দুটি উইকেট নেন সাব্বির নূরি।

আফগান বোলিং মোকাবেলা করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে শেষপর্যন্ত ২৪০ রান করতে পারে বাংলাদেশ। সালমান হোসেন ৪৩, সৌম্য সরকার ৪২, নূরুল হাসান ৪০ ও মোসাদ্দেক হোসেন ৩০ রান করেন।

তবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪২ ওভারে জয়ের জন্য আফগানদের লক্ষ্য দাঁড়ায় ২২০। কিন্তু খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেছেন তারা। আফতাব আলমের ৭১ ও সাব্বির নূরির ৫৭ রানের সুবাদে তিন উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছায় আফগানিস্তান।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ২৬, ২০১২

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান