সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে অজ্ঞাতনামা সাড়ে ৭শ এলাকাবাসীকে আসামি করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে দিরাই থানা পুলিশ।
রোববার রাত ১১টার দিকে দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) টান্টু সাহা বাদী হয়ে দিরাই থানায় এ মামলা দায়ের করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সরকারি সম্পতি ভাংচুর ও পুলিশের ওপর আক্রমনের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, রেবাবার বিকেল ৫টার দিকে বিদ্যুতের দাবিতে দিরাইয়ে সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক মিছিল সহকারে স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এ সময় পুলিশের সঙ্গে গ্রাহকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৬ পুলিশসহ ১৫ জন আহত হন। পিরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
প্রতিবেদন: শাহজাহান চৌধুরী / সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর