১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:০৬ এএম BDST banglanew24
03 Aug 2012   09:54:01 AM   Friday BdST
E-mail this

সপ্তাহজুড়ে ডিএসই

সূচক ও লেনদেনে নিম্নমুখী ধারা


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচক ও লেনদেনে নিম্নমুখী ধারা সপ্তাহজুড়ে ডিএসই

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সাধারণ সূচক ও  লেনদেন উভয়ই কমেছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমেছে ১৮৬ দশমিক ২৭ পয়েন্ট এবং  লেনদেন কমেছে ২৩ দশমিক ৫২ শতাংশ।

আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ২৮৪ দশমিক ৯৭ পয়েন্ট। যা গত সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ৯৮ দশমিক ৭০ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৮৬ দশমিক ২৭ পয়েন্ট বা ৪ দশমিক ৩৫ শতাংশ।

অন্যদিকে, গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেন কমেছে। এছাড়া কমেছে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ২৩ দশমিক ৫২ শতাংশ। মোট লেনদেন হয়েছে ৮৯৫  কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ১৭১ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৬৭৫ টাকা।

গত সপ্তাহের ৪ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২১৪টির ও অপরিবর্তিত ছিল ৩টির দাম। কোনো লেনদেন হয়নি ৯টি প্রতিষ্ঠানের শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ২১৬১টির, কমেছিল ৫৭টির ও অপরিবর্তিত ছিল ৯টির এবং কোন লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে, মোট ৪ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ২২৩ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার ৬৬৫ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ২৩৪ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৫৩৫ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৪০ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড (৪৬ দশমিক ২১ শতাংশ দাম বাড়ে), আইসিবি এএমসিএল ফার্স্ট (২২ দশমিক ০২ শতাংশ), ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড (২১ দশমিক ১১ শতাংশ), সিটি জেনারেল ইন্স্যুরেন্স (১৬ দশমিক ৩৪ শতাংশ), ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (১১ দশমিক ৩২ শতাংশ), রূপালী ইন্স্যুরেন্স (১০ দশমিক ৬১ শতাংশ), আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (৯ দশমিক ২৭ শতাংশ), পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড (৯ দশমিক ২১ শতাংশ), মুন্নু স্টাফলারস (৮ দশমিক ৯৭ শতাংশ) এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড (৮ দশমিক ৫৪ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মি. ফা. (১৬ দশমিক ৯৫ শতাংশ দাম কমেছে), প্রাইম ফিন্যান্স (১৫ দশমিক ৭৭ শতাংশ), ইসলামিক ফিন্যান্স (১৩ দশমিক ৫৯ শতাংশ), লংকা-বাংলা ফিন্যান্স (১১ দশমিক ৮৬ শতাংশ), এসিআই ফর্মূলেশন (১১ দশমিক ৬২ শতাংশ), আইসিবি এএমসিএল দ্বিতীয় মি. ফা. (১১ দশমিক ৫৪ শতাংশ) ন্যাশনাল হাউজিং (১১ দশমিক ৪৬ শতাংশ), বিডি থাই (১১ দশমিক ৪৬ শতাংশ), পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স (১১ দশমিক ৪২ শতাংশ) এবং বেক্সিমকো (১১ দশমিক ৩৭ শতাংশ)।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান