৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:২৫ পিএম BDST banglanew24
08 Jun 2012   05:44:08 PM   Friday BdST
E-mail this

ইন্দোনেশিয়ায় সেনা সদস্যদের গুলিতে এক বেসামরিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার ওপর সেনা সদস্যদের এলোপাতাড়ি গুলিতে ১ জন বেসামরিক নিহত ও ১৭ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত বুধবার দুই সেনা সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু আহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতার ছুরিকাঘাতে এক সেনা মারা যায় এবং অপর জন মারাত্মকভাবে আহত হয়।

পুলিশের মুখপাত্র সৌদ উসমান জানান, এ ঘটনার জেরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে দু’টি গাড়িতে করে বেশ কিছু সংখ্যক সেনা বেসামরিক লোকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। তারা বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটও জ্বালিয়ে দেয়।

জয়াবিজয়া জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জন ওয়েতিপো জানান, বৃহস্পতিবার সকালে সেনারা প্রায় ৩৭টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তবে বেসামরিক লোকেদের ওপর কোন ধরনের হামলার কথা অস্বীকার করেছেন প্রাদেশিক সেনাবাহিনীর মুখপাত্র।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে পাপুয়া প্রদেশটি দখলের পর থেকেই সেখানে স্থানীয় সেনাবাহিনীর স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আ্লম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান