১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৩২ এএম BDST banglanew24
14 May 2012   07:02:47 PM   Monday BdST
E-mail this

ব্যাপক তাপপ্রবাহ পশ্চিমবঙ্গ জুড়ে


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: রাজ্যে এ মৌসুমের উষ্ণতম দিন রেকর্ড হল সোমবার। এদিন বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের বাঁকুড়ায় সর্বোচ্চ। বীরভূমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রির বেশি।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। কলকাতায় অস্বস্তিসূচক প্রায় ৬৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি বেশি।

প্রাণান্তকর গরমে সোমবার বিপর্যস্ত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জনজীবন। আর এর জেরে দিনভর হাঁসফাস গরমে দিন কাটলো কলকাতাবাসীর।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। মঙ্গলবার আরও গরমের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বায়ুমণ্ডলে দেড় কিলোমিটার ওপরের স্তরে ঢুকছে উত্তর পশ্চিমের রাজ্যগুলির গরম ও শুষ্ক বাতাস। আর নিচের স্তরে ঢুকছে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প। দুয়ের জেরে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ১৪, ২০১২
আরডি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান