১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:১০ এএম BDST banglanew24
19 Aug 2012   03:05:16 AM   Sunday BdST
E-mail this

ইয়েমেনে গোয়েন্দা সদর দপ্তরে হামলা: নিহত ১৮


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইয়েমেনে গোয়েন্দা সদর দপ্তরে হামলা: নিহত ১৮

এডেন: ইয়েমেনের এডেনে গোয়েন্দা সদর দপ্তরে বোমা ও গ্রেনেড হামলায় সেনাসদস্যসহ অন্তত ১৮ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।
 
ধারণা করা হচ্ছে. শনিবার এ গাড়িবোমা ও গ্রেনেড হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত আল-কায়েদার সদস্যরা জড়িত।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রত্যক্ষদর্শীরা একটি সংবাদ সংস্থাকে জানায়,  নিহতদের লাশ বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়েছে এবং এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

তবে জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়।

প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, সন্দেহভাজন আল কায়েদার সদস্যরা ৩ তলা বিশিষ্ট গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ করে গাড়িবোমার পাশাপাশি রকেট চালিত গ্রেনেড হামলাও চালায়। এতে করে ভবনটির জানালায় আগুন লাগে এবং ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় এক নিরাপত্তা কর্মী সংবাদ মাধ্যমকে জানান যে, হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং তিনি ধারণা করছেন, আল-কায়েদার সদস্যরাই এ হামলার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, গোয়েন্দা সদর দপ্তরের পাশেই ৫ তলা বিশিষ্ট একটি টেলিভিশন ভবন অবস্থিত। জঙ্গিরা প্রথমে গোয়েন্দা সদর দপ্তরের কম্পাউন্ডে থাকা সৈন্যদের গাড়ি লক্ষ করে হামলা চালায় এবং এর পর পরই তারা রকেট নিয়ন্ত্রিত গ্রেনেড হামলা করে। এতে করে অন্তত সেনা সদস্যসহ ১৮ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৭ জন আহত হয়। এতে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান