ঢাকা: শুক্রবার ২২ জুন থেকে ৭ জুলাই শনিবার পর্যন্ত ছুটি উপলক্ষে সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে।
অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগে জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২৬ জুন বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও ৩ জুলাই বিচারপতি মোহাম্মদ ইমান আলী সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
এছাড়া হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চগুলোতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম চলবে।
বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ২৫ ও ২৬ জুন এনেক্স ভবনের ২০ নম্বর আদালতে ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য সব ফৌজদারি মোশন শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ ২৪ ও ২৫ জুন এবং ৪ ও ৫ জুলাই এনেক্স ভবনের ২ নম্বর আদালতে সবধরনের জরুরি দেওয়ানী মোশন এবং দেওয়ানী বিষয় শুনানি নেবেন।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের বেঞ্চ ১, ২ ও ৩ জুলাই এনেক্স ভবনের ৩ নং আদালতে ডিভিশন বেঞ্চে গ্রহণযোগ্য সবধরনের জরুরি ফৌজদারী মোশন শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এ,কে,এম সাহিদুল হকের বেঞ্চ ২৫, ২৬ ও ২৭ জুন এবং ২, ৩ ও ৪ জুলাই কোর্ট ভবনের ৩০ নং আদালতে শুনানি ও নিষ্পত্তির জন্য সবধরনের রিট মোশন শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি মোঃ রেজাউল হাসান (এম আর হাসান) মূল ভবনের ২৭ নং আদালতে ২৫, ২৬, ২৭ জুন এবং ২, ৩ ও ৪ জুলাই নিয়মিত শুনানি ও নিষ্পত্তির জন্য আদিম দেওয়ানী অধিক্ষেত্রাধীন সকল জরুরি বিষয়, একক বেঞ্চে গ্রহণযোগ্য দেওয়ানী মোশন ও দেওয়ানী বিষয়াদি যা এই বেঞ্চে স্থানান্তরিত হবে সে বিষয়াদির শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের একক বেঞ্চ ২৪, ২৬ ও ২৮ জুন এবং ১, ৩ ও ৫ জুলাই এনেক্স ভবনের ১৭ নম্বর আদালতে একক বেঞ্চ গ্রহণযোগ্য সবধরনের ফৌজদারী মোশন শুনানি নেবেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ২১,২০১২
এমইএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর