৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৪৬ পিএম BDST banglanew24
10 Jul 2012   04:43:33 PM   Tuesday BdST
E-mail this

আলী এবং পেলের পাশেই ফেদেরার: মারে


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আলী এবং পেলের পাশেই ফেদেরার: মারে

লন্ডন: সর্বকালের সেরা ক্রীড়া তারকা হিসেবে ফুটবলার পেলে এবং বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে ফেদেরারকে রাখা উচিত বলে মনে করেন উইম্বলডন এককের ফাইনালে সুইস তারকার কাছে পরাজিত অ্যান্ডি মারে।

রোববার ফাইনালে ফেদেরার ৪-৬, ৭-৫, ৬-৩ ও ৬-৪ গেমে ইংল্যান্ডের অ্যান্ডি মারেকে হারিয়ে ১৭তম গ্র্যান্ডসø্যাম জেতেন। একই সঙ্গে উইম্বলডনে সর্বোচ্চ সাত শিরোপা জয়ের পিট সাম্প্রাসের রেকর্ডেও ভাগ বসান ৩০ বছরের এই সুইস তারকা।।

অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জয়ের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছেন ফেদেরার। এই সাফল্য তাকে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়ার দাবিকে আরো জোরালো করেছে। যদিও সর্বকালের সেরার বিষয়ে ফেদেরারকে নিয়ে বিতর্কের এখনই অবসান চান না স্পেন তারকা রাফায়েল নাদালের ভক্ত মারে।

তবে এই স্কটিশ টেনিস তারকা মনে করেন ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে এবং ক্যারিশমাটিক হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর মতো ফেদেরারও অমরত্বের অধিকারী। মারে বলেন,‘তাকে (ফেদেরার) সেখানেই রাখা উচিত। আমার মতে সেরাদের আলোচনা উঠলে তাদের সঙ্গে রাফাকেও (নাদাল) রাখা উচিত। দু‘জনই এই অঙ্গনে সেরা।’

‘রজার এখনো বিস্ময়কর টেনিস খেলছেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন তিনি (রজার) কি পিছিয়ে যেতে শুরু করেছেন। তিনি কি আগের মতো খেলছেন না। তবে আপনারা যদি গত কয়েক বছরে তার  হেরে যাওয়া ম্যাচগুলোর দিকে লক্ষ্য করেন- দেখতে পাবেন ওই ম্যাচগুলো ছিলো খুবই ক্লোজ এবং তিনি জিততেও পারতেন।‘

‘এখনো দুর্দান্ত টেনিস খেলছে সে। আমি মনে করিনা যোগ্য না হলে কারো পক্ষে র‌্যাঙ্কিংসেরা হওয়া সম্ভব। আর হ্যাঁ, এটি ছিল তার জন্য দারুণ একটি সপ্তাহ।’ বলেন প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে খেলা মারে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘন্টা, জুলাই ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান