৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:১৩ পিএম BDST banglanew24
04 Jul 2012   09:03:17 PM   Wednesday BdST
E-mail this

বিজিএমইএ ও বাফা’র সমস্যা নিরসনে ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিজিএমইএ ও বাফা’র সমস্যা নিরসনে ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত

চট্টগ্রাম: বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারর্স অ্যাসোসিয়েশনের (বাফা) পারস্পরিক সমস্যা নিরসনে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার দুপুরে খুলশীর বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে বাফা’র নব-নির্বাচিত সভাপতি মাহাবুবুল আনামের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।  

সভাপতির বক্তব্যে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘ফ্রেইট ফরওয়ার্ডারগণ পোশাক শিল্পের অন্যতম ব্যবসায়িক সহযোগী। তাদের মাধ্যমেই এ শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।’

তিনি বলেন, ‘কিছু কিছু ফ্রেইট ফরওয়ার্ডার অনৈতিক ও বে-আইনি কার্যক্রমের জন্য তৈরি পোশাক রপ্তানিকারকদের বিভিন্ন সময়ে অর্থনৈতিক ক্ষতিসহ হয়রানির সম্মুখীন হতে হয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

তিনি ব্যাংক এনডোর্সমেন্ট ছাড়া পণ্য সরবরাহ দেওয়া, বে-আইনিভাবে স্ট্যাফিং চার্জ, টিএইসসি চার্জ, লোকাল চার্জ, অরজিন চার্জসহ বিভিন্ন নামে অতিরিক্ত চার্জ আদায় করা থেকে বিরত থাকার জন্য ফ্রেইট ফরওয়ার্ডারদের প্রতি আহ্বান জানিয়ে দুই সংগঠনের সদস্যদের মধ্যে উদ্ভূত যেকোনো সমস্যা পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিরসনকল্পে আরবিট্রেশন ও বন্দর সংক্রান্ত দুইটি ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব দেন।

অন্যদিকে, পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরস্পরের পরিপূরক হিসেবে ২টি সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বাফা’র সভাপতি মাহাবুবুল আনাম।

তিনি বলেন, ‘ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে বে-আইনি ও অনৈতিক কার্যক্রম সমর্থনযোগ্য নয়।’

তিনি বিরাজমান সমস্যাদি ও ভবিষ্যতে উদ্ভূত যেকোনো সমস্যা নিরসনে উভয় সংগঠনের যৌথ প্রতিনিধিত্বে ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী, সাবেক পরিচালক ও পোর্ট অ্যান্ড শিপিং কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহাম্মদ চৌধুরী, সাবেক পরিচালক এএম মাহাবুব চৌধুরী, ইসতিয়াক রহমান প্রমুখ।

আরও বক্তব্য রাখেন লিয়াকত আলী চৌধুরী, বিজিএমইএ সদস্য শওকত ওসমান, মাহাফুজুল হক শাহ্, বাফা’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (মিজান), সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার প্রমুখ।

এছাড়া সভায় বিজিএমইএ’র পরিচালক নাফিদ নবী, আবদুল ওহাব, সাব্বির মোস্তফা, সাবেক পরিচালক আ ন ম সাইফ উদ্দিন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় সহ-সভাপতি শফিউল আলম খোকন, বিজিএমইএ’র সদস্য এম আহসানুল হক, নুরুল আমিন, বাফা’র সহ-সভাপতি এবিএম রফিকুজ্জামান সাগর, পরিচালক সৈয়দ মো. বখতিয়ার, খায়রুল আলম সুজন, অমিয় শংকর বর্মণসহ বিপুলসংখ্যক পোশাকশিল্পের মালিক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
এআরএম/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম, এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান