৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:৪১ এএম BDST banglanew24
29 Jul 2012   08:12:52 PM   Sunday BdST
E-mail this

নাগেশ্বরীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন ইউপি সদস্য!


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: নাগেশ্বরীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেছেন ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) রোকনুজ্জামান শিমু (৪২)।

শনিবার দিনগত রাত ১০টার দিকে নাগেশ্বরী পৌরসভার বখসিরখামার এলাকায় এ বিয়ে সম্পন্ন হয়।

শিমু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত ১০টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য রোকনুজ্জামান শিমুর সঙ্গে নাগেশ্বরী পৌরসভার বখসিরখামার এলাকার বক্কর মিয়ার মেয়ে স্থানীয় বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আয়শা সিদ্দিকার (১২) বিয়ে সম্পন্ন হয়।

রায়গঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজী আমজাদ হোসেন এ বিয়ের নিবন্ধন করেছেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন তিনি।  

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান মিয়া বাংলানিউজকে বলেন, ‘বিষয়টি শুনেছি। রংপুরে থাকায় তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।’

‘একজন জনপ্রতিনিধি যদি এ কাজ করে থাকেন তাহলে অন্যরা কি শিখবে’-এমন প্রশ্নও রাখেন তিনি।

এ ব্যাপারে ওয়ার্ড সদস্য রোকনুজ্জামান শিমুর সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান