১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:১৫ পিএম BDST banglanew24
30 Sep 2012   06:48:31 PM   Sunday BdST
E-mail this

হাসান রোবায়েত-এর পাঁচটি কবিতা

ভেসে আসছে কিউবিক স্বর, ন্যানো ঘ্রাণ...


হাসান রোবায়েত
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভেসে আসছে কিউবিক স্বর, ন্যানো ঘ্রাণ... হাসান রোবায়েত-এর পাঁচটি কবিতা

দ্রৌপদীবেলা
 
সবাই নিশ্চুপ...
থোক বরাদ্দ পয়মাল ক’রে আন্ড্রাকাটারের
মুখোশ কে যেন বেচে দিলো পেপারের দামে
লাল-কালো টায়ার ঝুলিয়ে গাড়িটা
থামছে জবা ফুলের ডালে...
মুখোশের ঘ্রাণ নিভে এলে যে যার মতো
উঠে যায় ট্রেনে...
পোরসিলিনের ভেসেল, জন্ম নিরোধক পিল, শেফের জামা
পড়েছিল কেবল সিকোয়েন্স হ’য়ে
১ ২ ৩ ... কোনো জন্মদাগ অথবা গন্ধ নেই
পরম্পরার গায়ে...
এখনো ই-মেল ভাসে মোবাইল স্ক্রিন উপচে প’ড়ে
কাউকে রিলেট করতে...
নোয়ার নৌকায় ইন্টারকোর্সের ছাপচিত্রে
সারি বেঁধে সুফী গায় পিঁপড়ে আর মাছের চোখ
শিস ফুঁকোতে ফুঁকোতে সাইকেল হাকিয়ে
নিয়ে আসে দ্রৌপদীবেলা...
 
ছেদবিন্দু
 
তখন চোখ রেখেছিল খয়েরি শামুকেরা
কলপাড় ঘিরে শুধু দৃশ্য
নামতার সিনোপসিস
কে যেন মেপে মেপে জল ভ’রে নিলো কলসিতে
উপরের বারান্দায় মেয়েটা চোখ বন্ধ ক’রে
মুখস্থ করছিলো আয়নার উপপাদ্য
রেখাগুলো চুপচাপ উড়ছিলো স্যাবোটাজে...
পেন্সিলঘরে গ্রাফাইটের সংকরণ
তাকে একবারও বলেনি
কর্ণ ও জানত দূরমিতি, ছেদবিন্দুর ডিএনএ...
 
সুখ
 
একটা তো সুখ থাকে
কোথাও না কোথাও...
সকালের ছাতায় মিহি হলুদ গড়ে তোলে সিঁড়িছাদ
বালিকে বিকর্ণ ভেবে মাপা মেঘ
হেসে তোলে পাশাচিত্র...
 
দুধঅলা সাইকেলবিজে আঁকা পেন্টিং দৃশ্য
রুয়ে দিলে প্রজাপতি-বিকেল চরকায়
পুতুল কাটে
তার কিছু ভালো আছে এস্কিমোদের খুপরিতে
 
পাতাগুলো টুপটাপ দুপুর হলো
নুনের দর বেড়ে যায় মিউজিয়ামে
ভাউচারে ঈশ্বরের মোজা আর কারু পায়ে
না জমলে খালি পা চটি খোঁজে বিলবোর্ডে...
 
শেষ চলে গেলেও শিডিউল একাই
মাফলার গোঁজে স্পেস এক্সিসে...

হৃদিতা

হৃদিতা বাড়ি নেই
বাড়ি তাকে আনতে গিয়ে গিঁট বেধে বসে আছে
টগরের বোঁটায়...
আঁচলে জমানো কয়েন মন খারাপ আঁকে
টিকিটের ভাঁপে...
মিছিল ভুলে ট্রেনগুলো ঘুমোচ্ছে কম্পার্টমেন্টের বেঞ্চিতে
লেবু চায়ে মিশিয়ে পালাগান
হলুদ এলো বাগানের দোষে...
খেলাটার ধুলো সুখ
ইশকুলের ককপিটে লালমাটি...
বাইকটা দাঁড়াবে এসে হ্যামলেট রোদে
হৃদিতা বাড়ি নেই...
নামতার সংখ্যায় টান লাগে...

রেখা

রেখাগুলো উল্টে দাও...
দ্যাখো, ভেসে আসছে কিউবিক স্বর, টকটকে ন্যানো ঘ্রাণ...
ওদের মাউথ অর্গান বুলবুলি-সন্ধ্যাকে
হাইপারবোলার মলমলে শরীর
পড়িয়ে দিলো...
সিনথেটিক তেল-চিটচিটে বাড়ি
মোরগের পায়ে প্যাঁচানো আলোর শব্দকে শুভদৃষ্টির আপেল জড়ালো...
 
এই, ওরা এলো...
বুড়ো কার্ভ নাচছে
যুবতী রেখা অর্কেস্টায় ঘুমগন্ধে
টপকে দিচ্ছে চুল
বাঁশুরিয়া সময় ফুঁ দ্যায় আলোতে
আলো বাজে ফোকাসে কর্ডিনেটে...
 
নামো, দেখবে চলো...
একদিন আমিও দেখেছিলাম রেখানাচে
খুন হয় মৌচাক     
স্পেস জুড়ে হৃদিতার ঘুম ফোটে...

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান