ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত শিল্পী তপন চৌধুরীর একক সংগীত সন্ধ্যা।
২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তপন চৌধুরী তার পছন্দের গান এবং শ্রোতাদের অনুরোধের গান পরিবশেন করবেন।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার।
বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
জিআর